সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
  • ৩৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে সুবিধা বঞ্চিত শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সরকারি শিশু পরিবার বালিকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম এমপি।

বিশেষ অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা। জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাফর আলী খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাজিদ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় সরকারি শিশু পরিবার বালিকার শিক্ষক ও ছাত্রীরা উপস্থিত ছিলেন। সরকারি শিশু পরিবার বালিকা ছাড়াও পৌরসভার বিভিন্ন এলাকার ছিন্নমূল শিশুদের মাঝে দুই শতাধিক কম্বল বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme