সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শিশু অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন কারাদন্ড

  • আপডেট : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ৩১৬ বার দেখা হয়েছে।

বিশেষ প্রতিবেদক: টাঙ্গাইলে চতুর্থ শ্রেণির ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন বুধবার দুপুরে আসামীর অনুপস্থিতিতে এই রায় ঘোষনা করেন। রায়ে তিনি আসামীকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন। দন্ডিত আসামী গোপালপুর উপজেলার ঘুটিয়া গ্রামের আবু হানিফের ছেলে আলমগীর হোসেন (৩৪)।

টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট আলী আহমেদ এবং এপিপি মোহাম্মদ আব্দুল কুদ্দুস জানান, ভিকটিম গোপালপুর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী ছিল। বিগত ২০০৮ সালের ৭ সেপ্টেম্বর সকালে অন্যান্য দিনের মতো সে স্কুলে যায়। সেখান থেকে তাকে অপহরণ করে দন্ডিত আসামি আলমগীর হোসেন তার মামার বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। পরদিন ৮ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদি হয়ে আলমগীর হোসেনের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা করেন। ২০০৮ সালের ১৮ ডিসেম্বর গোপালপুর থানার এস. আই. তাজাম্মেল হক একমাত্র আসামি আলমগীর হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৭ ধারা এবং ৯(১) ধারায় আদালতে চার্জশিট দাখিল করেন। এই দুটি ধারায় আলাদাভাবে আসামিকে সাজা প্রদান করেন আদালত। তবে উভয় অপরাধের সাজা একত্রে চলবে বলে বিচারক তার রায়ে উল্লেখ করেন।

উল্লেখ্য, আসামী হাজতবাসের পর জামিনে মুক্তি পেয়ে পালিয়ে যায়। পরে আদালত আসামীর অনুপস্থিতিতেই এই রায় ঘোষনা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme