টাঙ্গাইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৭ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের অসহায় শীতার্তদের মাঝে প্রায় ৫ শতাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সদর উপজেলা পরিষদ।

৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে পরিষদের চেয়ারম্যান মো: শাহজাহান আনছারী এ কম্বল বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: সাইদুল ইসলাম, সদর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো: হযরত আলী প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান মো: শাহজাহান আনছারী বলেন, টাঙ্গাইল সদর উপজেলার ১২টি ইউনিয়নের অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এরইধারাবাহিকতায় আজ প্রত্যেকটি ইউনিয়নে উপজেলা পরিষদের উদ্যোগে ৪০টি করে কম্বল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায় গরীব মানুষদের বাড়ি বাড়ি গিয়ে এ কম্বল বিতরণ করবে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme