সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শীতে গোসল করতে বলায় শিশুর আত্মহত্যা

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪
  • ১২৪৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের সখীপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু গলায় ওড়না পেঁচিয়ে লাগিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৯ টার দিকে উপজেলার যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে। লামিয়া ওই গ্রামের লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আলতাব হোসেন পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র শীতের কারণে এক সপ্তাহ ধরে গোসল না করায় মঙ্গলবার সকালে তার মা তাকে গোসল করতে বলে। লামিয়া গোসল করবে না বললে মা তার সাথে রাগারাগি করে সে। একপর্যায়ে তার মা পরিবারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এর এক ফাঁকে লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয় এবং বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।

তিনি আরও জানান, পরে মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, বিষয়টি জেনেছি। এখন পর্যন্ত কেউ থানায় আসেনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme