সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে অবৈধ বানিজ্যিক ভবন নির্মানের প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে অবৈধভাবে ব্যাক্তিগত ও বেসরকারী একটি বানিজ্যিক ভবন নির্মানের প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। হাসপাতালের ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারী ও সাধারন মানুষ এ মানববন্ধন কর্মসুচি পালন করে। সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে এ কর্মসুচি পালন করা হয়। তারা অবিলম্বে অবৈধ বানিজ্যিক ভবন অপসারণের দাবি জানান। তা না হলে বৃহত্তর কর্মসুচির ডাক দেয়ার ঘোষনা দেয়া হয়।
মানববন্ধনে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মোখলেসুর রহমান অভিযোগ করেন, হাসপাতালের প্রবেশমুখে এ ধরনের একটি বানিজ্যিক ভবন নির্মানে স্বাস্থ্য মন্ত্রনালয়ের কোন অনুমতি নেয়া হয়নি। সম্পুর্ন অবৈধভাবে এ ভবনটি নির্মান করা হচ্ছে। যা রোগীদের চিকিৎসা সেবা মারাত্মক ব্যাহত করবে। এ ভবন নির্মানের ফলে হাসপাতালে প্রবেশের রাস্তাটি চিরতরে সংকুচিত হয়ে যাবে। ফলে রোগী ও তার স্বজনদের যাতায়াত এমনকি হাসপাতালে কোন অগ্নিকান্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রনেও সমস্যা হবে। এছাড়াও বানিজ্যিক এ ভবনটি দালালদের আখরায় পরিনত হবে।
প্রসঙ্গতঃ হাসপাতাল চত্বরে একটি বানিজ্যিক ভবন নির্মানের জন্য জায়গা বরাদ্দ দিয়েছে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি। সেখানে একতলা ভবন নির্মাণ করছেন বরাদ্দ প্রাপ্ত এক ব্যবসায়ী।
হাসপাতাল কর্তৃপক্ষ বরাদ্দ দিতে সম্মতি না দিলেও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি নিয়ম বহির্ভূতভাবে জায়গা বরাদ্দ দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
হাসপাতাল কর্তৃপক্ষের বাঁধা উপেক্ষা করে কমিটির সদস্যরা গত ১৩ নভেম্বর সভায় আবেদনকারী শিলা আনসারীর নামে ৭৫০ বর্গফুট জায়গা বরাদ্দ দেন। বরাদ্দের চুক্তিপত্রে দেখা যায়, বরাদ্দ প্রাপ্ত ব্যক্তিকে ১১ লাখ ২৫ হাজার টাকার মধ্যে পাকা স্থাপনা নির্মাণ করে নিতে বলা হয়েছে। ১২ বছর মেয়াদী এই বরাদ্দ চুক্তিতে মাসিক ভাড়া ধরা হয়েছে ২০ হাজার টাকা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme