সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শ্রমিক দিবসে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ

  • আপডেট : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৯২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার উদ্যোগে বৃহষ্পতিবার (১ মে) সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সকালে শহরের পুরাতন কোর্ট মসজিদের সামনে থেকে মিছিল বের হয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা আহসান হাবীব মাসুদ ও জেলা শাখার সেক্রেটারি অ্যাডভোকেট সরকার কবীর উদ্দিন।

সমাবেশ শেষে একটি বিশাল মিছিল ভিক্টোরিয়া রোড, পুরাতন বাসস্ট্যান্ড, ময়মনসিংহ রোড ও সিএন্ডবি মোড়-বটতলা হয়ে টাঙ্গাইল মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশন টাঙ্গাইল শহর শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক ইকবাল হোসেন বাদল ও শহর শাখার সভাপতি খুবাইব খান সুজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme