সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সদর উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৩ নেতাকে কারণ দশানোর নোটিশ 

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬৯৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে জুয়া খেলার সময় আটককৃত সদর উপজেলা বিএনপি’র সভাপতিসহ ৩ নেতাকে কারণ দশানো নোটিশ দিয়েছে কেন্দ্রীয় বিএনপিস। বুধবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভীর স্বাক্ষরিত কারণ দশানো নোটিশে তথ্য জানা যায়। বৃহস্পতিবার দুপুরে কারণ দর্শানো নোটিশগুলো পাওয়া যায়। 

এরা হলেন, সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলী,  জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক দেওয়ান শফিকুল ইসলাম, মির্জাপুর উপজেলা বিএনপির সদস্য হাসান উদ্দিন লিটন। 

নোটিশে বলা হয়, ‘আপনার বিরুদ্ধে দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকান্ডের অভিযোগ রয়েছে। সুতরাং এ ধরণের অনৈতিক কর্মকান্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব আগামী ২৪  ঘণ্টার মধ্যে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছ।’

এর আগে, মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাবসহ একাধিক ক্লাব থেকে  জুয়া খেলার ৩৪ জনকে আটক করে যৌথবাহিনী। মঙ্গলবার গভীর রাতে টাঙ্গাইল শহরের শতাব্দী ক্লাব থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি’র সভাপতি আজগর আলীসহ বিএনপির ৩ নেতা ছিলো। এ সময় তাদের ১ লাখ ৪৯ হাজার ৪১০ টাকা এবং ১৬ জোড়া তাস উদ্ধার করা হয়। পরে বুধবার দুপুরে পুলিশ বাদি হয়ে মামলা করে তাদের টাঙ্গাইল আদালতে প্রেরণ করে। বিকেলে আদালতের বিচারক তাদের জামিন মঞ্জুর করেন৷ 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme