সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সন্তোষ আদর্শ সমাজ নির্বাচনে সভাপতি সেলিম ও সম্পাদক শাহ আলম

  • আপডেট : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭৪১ বার দেখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার সন্তোষ পাঁচ আনীপাড়া আদর্শ সমাজ নির্বাচনে সভাপতি পদে সেলিম রেজা ও সাধারন সম্পাদক পদে মোঃ শাহ আলম মিঞা নির্বাচিত হয়েছেন।

শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সন্তোষ পাঁচআনী পাড়া আদর্শ কুরআন ও সুন্নাহ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে সেলিম রেজা মাছ মার্কায় পান ৫২ ভোট, আঃ গফুর মিঞা ছাতা মার্কায় পান ২০ ভোট ও মোঃ আল মামুন সরকার মোরগ মার্কায় পান ১৮ ভোট। সাধারন সম্পাদক পদে মোঃ শাহ আলম মিঞা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মোঃ শাহাবুদ্দিন, নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সফিকুল ইসলাম সাহেদ ও মোঃ আব্দুল কাদের। মোট ভোটার সংখ্যা ১০১ জন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme