সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় আহত ৩

  • আপডেট : শনিবার, ৬ জুলাই, ২০১৯
  • ৮৩৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার আউলটিয়া ঋষীপাড়া এলাকায় তুচ্ছ ঘটনায় প্রতিবেশিদের সন্ত্রাসী হামলায় একই পরিবারের তিনজন আহত হয়েছেন।

আহতরা হচ্ছেন, স্বপন চন্দ্র দাস, তার স্ত্রী কমলা রাণী ও ছেলে সঞ্জয় চন্দ্র দাস।আহতরা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে প্রকাশ, স্বপন চন্দ্র দাসের চার বছরের প্রতিবন্ধী মেয়ে পাশের রাম চন্দ্র দাসের বাড়িতে যাওয়াকে কেন্দ্র করে বাড়ির লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করে।

এ সময় স্বপন চন্দ্র দাস তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করলে তারা আরো ক্ষুব্ধ হয়।পরে রাম চন্দ্র দাসের নির্দেশে তার স্ত্রী কাঞ্চান রাণী, ছেলে প্রকাশ চন্দ্র দাস ও নিতাই গোসাইয়ের স্ত্রী বিচিত্রা গোস্বামী চাপাতি, দা ও লোহার রড নিয়ে সন্ত্রাসী কায়দায় স্বপন চন্দ্র দাসের উপর হামলা করে।

চাপাতির কোপে স্বপন চন্দ্র দাসের মাথায় গুরুতর জখম হয়। স্বামীকে বাঁচাতে এসে স্ত্রী কমলা রাণী ও ছেলে সঞ্জয় চন্দ্র দাসও তাদের দেশীয় অস্ত্রের আঘাতে আহত হন।

পরে স্থানীয়রা তাদেরকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে স্বপন চন্দ্র দাসের ছেলে সজীব চন্দ্র দাস বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি অভিযোগ দাখিল করেছে।আউলটিয়া গ্রামে রাম চন্দ্র দাসের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, এ সংক্রান্ত একটি অভিযোগ এসেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme