সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিয়ে ও গুজব বিরোধী আলোচনা সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
  • ৩৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :  টাঙ্গাইলে সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে, গুজব এবং মাদক প্রতিরোধ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জেলা শিশু একাডেমী মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী জেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা প্রমুখ।
আলোচনা সভায় আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক জসীম উদ্দিন বলেন, মাদক একটি সামাজিক ব্যধি। বর্তমান যুব সমাজ মাদকের ভয়াল গ্রাসে পড়ে ধ্বংসের দ্বার প্রান্তে পৌছেছে। সরকারের উদ্যোগের পাশাপাশি পারিবারিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হলে মাদক নির্মূল করা সম্ভব। পাশাপাশি সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের কাজ করতে হবে। ধর্মীয় উষ্কানীমূলক কথা না বলা বা সামাজিক মাধ্যমে প্রচার না করার ব্যাপারে আলেমদেরকে সচেতনতা বৃদ্ধিমূলক বক্তব্য প্রদানের আহবান জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme