সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সশস্ত্র বাহিনী দিবস পালিত

  • আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২০
  • ৫১৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সশস্ত্র বাহিনী দিবস ও সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য কল্যান সংস্থার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল শহরের সিডিসি ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।

বাংলাদেশ বিমান বাহিনীর অবসর প্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার ফজলুল করিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য কল্যান সংস্থার উপদেষ্টা সিরাজুল হক আলমগীর,

টাঙ্গাইল সদর উপজেলার চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রৌফ।

এতে স্বাগত বক্তব্য রাখেন, সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য কল্যান সংস্থার সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য কল্যান সংস্থার সহ-সাধারণ সম্পাদক মো: আশরাফ আলী।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর অবসর প্রাপ্ত সকল সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme