সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সহকারি শিক্ষক পদে নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ১২৯২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে সহকারি শিক্ষক পদে নিয়োগের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ থেকে বঞ্চিত শিক্ষকরা। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নিয়োগ বঞ্চিতরা।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, শরীফ হোসেন, শামীম আল মামুন, ইয়াকুব আলী, সঞ্জয় সরকার, সোহান হোসেন, প্রিয়া সাহা প্রমুখ। মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, ২০১৮ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে বোরবার (১৬ ফেব্রুয়ারি) আমাদের চাকুরিতে যোগদান করার কথা ছিল। কিন্তু হাই কোর্টের আদেশে নিয়োগ ও পদায়ন স্থগিত রয়েছে। তারা পূর্বে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করত। কিন্তু প্রাথমিক সহকারি শিক্ষক পদে চাকরির নিয়োগপত্র হাতে পাওয়ার পর তারা পূর্বের চাকরি ত্যাগ করেন।

বক্তারা আরো বলেন, সকলেই দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়োগ বঞ্চিতরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। এ সমস্য দ্রুত সমাধানের জন্য জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। এসময় জেলার সকল নিয়োগ বঞ্চিত প্রাথমিক শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme