সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দরা।

সোমবার সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি তুহিন খান, নিউ এইজের জেলা প্রতিনিধি হাবিব খান, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, আব্দুল গনি আল রুহী, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

প্রসঙ্গত, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছে। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। এসময় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে চেয়ারম্যানের পক্ষের লোকজন তাদের বাধা দেয়। দ্রুতই সেখানে দুটি পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পেশাগত দায়িত্বপালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme