সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সিঁদ কেটে চুরি হওয়া শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

  • আপডেট : মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১
  • ৬৬৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপপুরে গভীররাতে সিধ কেটে ঘরে প্রবেশ করে শিশু চুরি করে নিয়ে যাবার ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। একই সাথ চুরি হওয়া শিশু জুনায়েদকে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভোরে দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রাম থেকে পুলিশ বুরো অব ইনভেস্টিকেশন (পিবিআই) ও সখীপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে শিশুকে উদ্ধার করে। এসময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বাসাইলের হাবলা গ্রামের পরান খান ওরফে জামাল, তার স্ত্রী শিউলী ও তার বোন রওশনারা। উদ্ধারকৃত শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিবিআই টাঙ্গাইলের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে সখীপুর থানা পুলিশ ও পিবিআই এর যৌথ উদ্যোগে এবং দেলদুয়ার থানা পুলিশের সহযোগিতায় সোমবার দিবাগত রাত ১০ টা থেকে অভিযান পরিচালনা করা হয়। পরে মঙ্গলবার ভোরে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে শিশুটিকে তার পরিবারর কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ৩১ মার্চ বুধবার দিবাগত রাত ৩টার দিকে টাঙ্গাইলের সখীপুর উপজেলার শোলা প্রতিমা এলাকার ট্রাক চালক আছর উদ্দিনের ঘরে প্রবেশ করে দূর্বৃত্তরা তার স্ত্রী কল্পনা আক্তারের মুখ বেঁধে আড়াই মাসের শিশু জোনায়েদকে চুরি করে পালিয়ে যায়। এ ঘটনার পরের দিন বৃহস্পতিবার (১ এপ্রিল) শিশুর মা কল্পনা আক্তার বাদি হয়ে সখীপুর থানায় মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme