সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সিলেকশনের মাধ্যমে কোন শ্রমিক সংগঠন করতে দেয়া হবে না: এমপি ছানোয়ার হোসেন

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ৫৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কোন শ্রমিক সংগঠন বিনা প্রতিদ্বন্দিতায় কিংবা সিলেকশনের মাধ্যমে করতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দিয়েছেন টাঙ্গাইল -০৫ সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ ছানোয়ার হোসেন। তিনি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী যেখানে শ্রমিকদের নানা সুযোগ সুবিধার সৃষ্টির মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষা করছেন, সেখানে টাঙ্গাইলে শ্রমিকদের স্বাধীনতা খর্ব করা হচ্ছে। বুধবার দুপুরে টাঙ্গাইল কেন্দ্রিয় ঈদগা মাঠে টাঙ্গাইল পৌর শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মে দিবসের শ্রমিক সমাবেশে এসব কথা বলেন।তিনি বলেন, অনেকে প্রশ্ন করে জেলা শ্রমিক ফেডারেশন দীর্ঘদিন ধরে মে দিবস পালন করে আসছে। আপনারা কেন গত দুই বছর ধরে আলাদা করে মে দিবস পালন করছেন। ছানোয়ার হোসেন বলেন, টাঙ্গাইলে শ্রমিক ফেডারেশনের একটা ঐতিয্য আছে। সেই শ্রমিক ফেডারেশন আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। কিভাবে টাঙ্গাইলে শ্রমিক ফেডারেশন চলছে তা সাধারন শ্রমিকরা জানে।আজকে শ্রমিক ফেডারেশনের নামে তারা বিভিন্ন জায়গায় শ্রমিক সংগঠনগুলো ধ্বংস করে দিচ্ছে। সেই কারনে টাঙ্গাইল মেয়রের নেতৃত্বে পৌর শ্রমিক ঐক্য পরিষদ গড়ে উঠেছে। তারই পরিপ্রেক্ষিতে আজ মে দিবসে রোদ আর গরম উপেক্ষা করে এখানে হাজার হাজার শ্রমিক সমবেত হয়েছে।তিনি বলেন, টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে। আজকে সেই পরিবার। যেই পরিবারের নাম শুনলে লজ্জা করে। যখন জিজ্ঞেস করে এরা কারা, একের পর এক ধর্ষন করে যায়। আমরা জবাব দিতে পারিনা।সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহার আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসমে সিরাজুল হক আলমগীর. জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন কিসলুসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme