সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ২০৭ বার দেখা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি : জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষ থেকে টাঙ্গাইলের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) বিকেলে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের পাতুলিপাড়া ও ৮নং ওয়ার্ডে বালুচড়া এলাকায় এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রায় ৮ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা মহিলাদলের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট মমতাজ করিম, বিশিষ্ট শিল্পপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদল নেতা শাতীল, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট শামীম, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম, মিজানুর রহমান উজ্জল, মহিলাদল নেত্রী সোনিয়া হামজা, নাসরিন আজাদ, ছাত্রদল নেতা আজাদ মিয়া, প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮নং ওয়ার্ড বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সোনা মিয়া। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme