সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় শুভ উদ্বোধন

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৫৩৭ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক : “মাননীয় প্রধানমন্ত্রীর উপহার – সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার” পবিত্র মাহে রমজানে টাঙ্গাইলে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় শুভ উদ্বোধন করা হয়েছে।
১৮ মার্চ সোমবার  টাঙ্গাইল সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে এবং জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা বাজারে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় শুভ উদ্বোধন করা হয়।
জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ মাহবুবুল ইসলাম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: কায়ছারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম সুলভ মুল্যে পণ্য সামগ্রী ক্রেতা-সাধারনের হাতে তুলে দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme