সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে সেনাবাহিনীর ঈদ উপহার পেলো ২০০ নিম্ন আয়ের মানুষ 

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩
  • ৭৬৪ বার দেখা হয়েছে।
সেনাবাহিনীর ঈদ উপহার
মাজহারুল সোহান: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে ২০০ নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী স্কুল মাঠ প্রাঙ্গণে  এবং পরবর্তীতে দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার  ২ নং গালা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে ১৯ পদাতিক ডিভিশন ও ঘাটাইল এরিয়া ব্যবস্থাপনায় সার্বিক তত্ত্বাবধায়নে ৯৮ কম্পোজিট ব্রিগেড এবং ১১ আর ই ব্যাটালিয়নের আয়োজনে এতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সেনানিবাসের ৯৮ কম্পোজিট ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নূর এ আলম মোহাম্মদ জোবায়ের সারোয়ার এনডিসি, পিএসসি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এনামুল হায়দার (পিএসসি)। এছাড়াও
 ৯৮ কম্পোজিট ব্রিগেডের ডিকিউ মেজর আহমেদ ইমরুল কায়েস, ১১আরই ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ক্যাপ্টেন সানজিদা, ক্যাপ্টেন মাসুদ, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুল খালেক  সহ স্থানীয় চেয়ারম্যান ও জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
 উপহার সামগ্রীর মধ্যে চাল, আটা,ডাল,চিনি, তেল, আলু, লবণ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme