সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা মুক্তিযোদ্ধা পরিবারকে ঘর উপহার

  • আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ৪৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলের বাসাইলে মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবঃ সার্জেন্ট আব্দুর রশিদ,বদিউর রহমান, অবঃ কর্পোরাল কালু মিয়াকে পাকা টিনশেডের ঘর উপহার দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে তাকে এই ঘর প্রদান করা হয়।

সোমবার বেলা ১১ টার দিকে বাসাইলে ৩টি ঘরের চাবি ও মিষ্টি তুলে দেন টাঙ্গাইল ১৯ পদাতিক ডিভিশনের অধীনস্থ ৯৮ কম্পোজিট ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল নূর এ আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার, এনডিসি, পিএসসি।

মুক্তিযোদ্ধা বদিউর রহমান বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ঘর পেয়ে আমরা খুব খুশি। ছেলে-মেয়েদের নিয়ে মাথা গোঁজার ঠাঁই হলো। বাংলাদেশ সেনাবাহিনীর এমন মহৎ উদ্যোগ আমাদের মতো অসহায় পরিবারের সহায় হয়ে দাঁড়াবে।

বিগ্রেডিয়ার জেনারেল নূর এ আলম মোহাম্মদ যোবায়ের সারোয়ার বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে যে সব বীর সেনারা যুদ্ধে অংশ গ্রহণ করেছিলো তাদের জন্য দোয়া চাই। আমাদের যারা মুক্তিযোদ্ধা সেনা সদস্য আছেন, তারা আমাদের সেনাবাহিনীর গর্ব। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে আমাদের এই একটি ক্ষুদ্র প্রয়াস। আমাদের সেনাপ্রধানের পৃষ্ঠপোষকতায় আমরা বিভিন্ন জায়গায় আমাদের যারা গৃহহীন মুক্তিযোদ্ধা সেনাসদস্য আছেন তাদের জন্য গৃহনির্মাণ প্রকল্প হাতে নিয়েছি।

এসময় উপস্থিত ছিলেন ১১ আর ই অধিনায়ক লেঃ কর্ণেল এনামুল হায়দার,পিএসসি,বাসাইল উপজেলা চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme