সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে সেফ লাইফ বাংলাদেশের ঈদ উপহার বিতরণ 

  • আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ৩৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে পরিবেশ ও সমাজ সেবামূলক সেচ্ছাসেবী সংগঠন সেফ লাইফ বাংলাদেশের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

এসময় সেফ লাইফ বাংলাদেশের সভাপতি রুবেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্ল্যাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও সেফ লাইফ বাংলাদেশ এর উপদেষ্টা এডভোকেট জাফর আহমেদ, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব তরুণ ইউসুফ । অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেফ লাইফ বাংলাদেশের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির। জেলার প্রায় ৬শত অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসাবে পাঞ্জাবী দেওয়া হয়। 

এসময় উপহার পাওয়া অসহায় মানুষেরা বলেন,আমাদের জন্য প্রতি বছর এই সেফ লাইফ বাংলাদেশ ঈদ উপহার দেয় আমরা এই উপহার পেয়ে অনেক আনন্দিত। 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme