সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে স্কুল ছাত্র রাহাত হত্যার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৫৭৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে স্কুল শিক্ষার্থী রাহাত তালুকদারকে (১৩) গলা কেটে হত্যার ৪৮ ঘন্টার মধ্যে মূল রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এসএসপি মো: এরশাদুর রহমান এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত ২৩ মার্চ বুধবার ভোর রাতে কালিহাতী উপজেলার আগবানিয়ারা এলাকার একটি পুকুর থেকে শাহাদত হোসেন তালুকদারের ছেলে রাহাত তালুকদারের গলা কাটা লাশ উদ্ধার করা হয়। এরপর র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির মাধ্যমে এ হত্যার সাথে জড়িত মূল আসামীকে সনাক্ত করা হয়। পরে র‌্যাবের একটি আভিযানিক দল উপজেলার এলেঙ্গা থেকে আসামী বিপ্লবকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কালিহাতী উপজেলার আগবানিয়ার গ্রামের নবু মিয়ার ছেলে। পরে আসামী জানায়, ২২ মার্চ রাতে কালিহাতী উপজেলার কাগুজিপাড়া বাজার এলাকায় লুডু খেলা নিয়ে নিহত রাহাত ও আসামী বিপ্লবের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার সূত্র ধরে আসামী রাহাতকে হত্যার পরিকল্পনা করে এবং ঐ দিন রাতেই নিহত রাহাত বাড়ি ফেরার পথে আবু তালেবের পুকুর পাড়ে পৌছালে আসামী বিপ্লব রাহাতকে পিছন থেকে ডাক দিয়ে থামায়। পরে বিপ্লবের হাতে থাকা ধারালো ব্লেড দিয়ে রাহাতের গলা কাটে। এসময় রাহাত বাঁচার জন্য চিৎকার করলে বিপ্লব তার মুখ চেপে ধরে মৃত্যু নিশ্চিত করে পুকুরে ফেলে সেখান থেকে চলে যায়। এ ঘটনায় রাহাতের মোবাইল ফোন ও হত্যার সময় আসামী বিপ্লবের প্যান্ট ও শার্ট উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, রাহাতকে মঙ্গলবার রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে রাহাতের বাবা সারা রাত সব জায়গায় খুঁজাখুঁজি অব্যাহত রাখে। এক পর্যায়ে বুধবার ভোরে কোকডহরা ইউনিয়নের আগবানিয়ারা এলাকায় একটি পুকুর পারে রাহাতকে মৃত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গত ২৪ মার্চ রাহাতের বাবা বাদি হয়ে কালিহাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme