সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে স্কুল দপ্তরির হাত-মুখ বাধা মরদেহ উদ্ধার

  • আপডেট : বুধবার, ১০ জুলাই, ২০১৯
  • ১৭০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল সদর উপজেলার সিলিমপুর ইউনিয়নের সুবর্ণতলী গ্রামে নদীর পাড় থেকে বুধবার(১০ জুলাই) সকালে শফিকুল আসলাম নামে এক ব্যক্তির হাত-মুখ বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শফিকুল আসলাম(৪০) দেলদুয়ার উপজেলার সুবর্ণতলী গ্রামের ইনছান আলীর ছেলে। তিনি একই গ্রামের খাদিজা আবু বকর উচ্চ বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের পারিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৮টার দিকে অচেনা কয়েকজন লোক শফিকুলকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায় নাই। বুধবার সকালে এক কৃষক তার পাটক্ষেতে কাজ করতে গিয়ে প্রথম মরদেহটি দেখতে পান। পরে এলাকায় জানাজানি হলে তার পরিবার মরদেহটি শফিকুলের বলে সনাক্ত করে।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার এসআই মানিক চন্দ্র দে জানান, বুধবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন, মরদেহটি সুবর্ণতলীর পাশে হলেও স্থানটি দেলদুয়ার উপজেলার ব্রাক্ষনখোলা মৌজায় অবস্থিত। তাই তারা দেলদুয়ার থানা পুলিশকে খবর দেন।

মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ(ওসি) সাইদুল হক ভূইয়া জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে প্রাথমিক ভাবে তিনি কিছু বলতে পারেন নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme