সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবক লীগের পানি-স্যালাইন-শরবত বিতরণ

  • আপডেট : বুধবার, ১ মে, ২০২৪
  • ৫১৮ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: প্রচণ্ড দাবদাহে পুড়ছে প্রাণীকূল। রোদের তাপে নাভিশ্বাস জনজীবন। সাধারণ মানুষের মাঝে কিছুটা প্রশান্তি এনে দিতে  খাবার পানি ও স্যালাইন-শরবত বিতরণ করেছে টাঙ্গাইলের সদর থানা ও শহর স্বেচ্ছাসেবক লীগ।
১মে (বুধবার) দুপুরে স্টেডিয়াম, ঈদগা মাঠ, নিড়ালা মোড়সহ বিভিন্ন স্থানে তীব্র তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকসহ পথচারীদের কিছুটা স্বস্তি দিতে এ খাবার পানি ও স্যালাইন-শরবত বিতরণ করেছে থানা ও শহর স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মতিনুজ্জামান খান সুখন, সাংগঠনিক সম্পাদক সুমন খান, মুক্তিযোদ্ধ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মতিউর রহমান মতিন, সাধারণ সম্পাদক এরশাদ আলী, সাংগঠনিক সম্পাদক রানা ভদ্র, শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শিশির দাস,সাধারণ সম্পাদক নাজিমুল ইসলাম নাসির,যুগ্ন সম্পাদক মামুন খান প্রমুখ।
আয়োজকরা জানান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখনের নির্দেশে তীব্র তাপ প্রবাহের মধ্যে শ্রমজীবী দিনমজুর, রিকশাচালকসহ পথচারীদের কিছুটা স্বস্তি দিতে থানা ও শহর স্বেচ্ছাসেবক লীগে এ ক্ষুদ্র আয়োজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme