সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হরোইন সহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০
  • ৭৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের র‌্যাব সদস্যরা ৫২ (বায়ন্ন) গ্রাম হেরোইন সহ মোঃ আলাউদ্দীন (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

সে রাজশাহী জেলার কাটাখালী থানার শ্যামপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত- দুলাল কেষ এর ছেলে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর উপজেলার গোড়াই রনারচালা গ্রামস্থ মির্জাপুর ক্যাডেট কলেজের পূর্ব পাশে মাদক বিরোধী অভিযান চালায় তারা।

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা মির্জাপুরউপজেলার গোড়াই রনারচালা গ্রামস্থ মির্জাপুর ক্যাডেট কলেজের পূর্ব পাশে মাদক বিরোধী অভিযান চালানো হয়।

এ সময় ৫২ (বায়ন্ন) গ্রাম হেরোইন সহ মোঃ আলাউদ্দীন কে গ্রেফতার করেন। পরে তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদ করলে জানায়, সে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ পূর্বক মির্জাপুর থানার বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে।

তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে উপজেলার আশপাশ এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী হেরোইন এবং ইয়াবা বিক্রয় ও যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে। মাদক সহ সকল অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme