সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত

  • আপডেট : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

এ উপলক্ষে ১২ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

রোববার বেলা ১১টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

পরে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ ও পৌরসভার আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর উদ্যান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌর উদ্যানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমূখ।

এ সময় বিভিন্ন উপজেলার মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা শোভাযাত্রায় অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme