সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ১০ ডাক্তার ও ৩৯ নার্স করোনায় আক্রান্ত

  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৬১৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কসহ ৫ জন ডাক্তার, বিভিন্ন উপজেলার আরো ৫ জন ডাক্তার ও ৩৯ জন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। টাঙ্গাইলে একদিনে ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) দুপুরে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ২৯০ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৪০ দশমিক ৪৪ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৮৬৫।

এ ছাড়া করোনায় ৪ জন ও উপসর্গ নিয়ে ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মৃত্যুর সংখ্যা ১৫০ জন। ১ থেকে ৯ জুলাই পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৫ জনের। এ সময়ের মধ্যে উপসর্গ নিয়ে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মৃত্যু হয় ৩৭ জনের।

গত জুন মাস থেকে টাঙ্গাইলে করোনা আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকে। ১২ জুন থেকে আক্রান্তের হার ৩০ শতাংশ ছাড়িয়ে যায়। মাঝে ২৫ ও ২৬ জুন আক্রান্তের হার ২৫ শতাংশের নিচে থাকলেও পরে তা আবার বেড়ে যায়। জুলাই মাস থেকে আক্রান্তের হার ৪০ শতাংশের উপরে রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme