সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হুগড়া ইউপি চেয়ারম্যান প্রার্থী তোফা’র মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইল সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়নের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন খান তোফাকে হত্যার উদ্দেশ্যে সর্বহারা বাংলা ভাই কর্তৃক পরিচালিত আক্রমণ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার দুপুরের দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে হুগড়া ইউনিয়ন বাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক ও হুগড়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের সমর্থীত প্রার্থী তোফাজ্জল হোসেন খান তোফা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হযরত আলী, হুগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন গোলাপ, সাধারণ সম্পাদক জাফর আহম্মেদ প্রমুখ।

মানববন্ধনে চেয়ারম্যান প্রার্থী তোফা বলেন, নৌকার প্রতীক দিয়ে নির্বাচনী এলাকায় গণসংযোগকালে অপর চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে এবং আমার সাথে থাকা কর্মীদের উপর হামলা করে। তাদের হামলায় তিনজন কর্মী আহত হয়। তিনি এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করছেন। তিনি নিরাপত্তাহিনতায় দিন যাপন করছেন।
এর পর তিনি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এসময় আওয়ামী লীগের নেতা-কর্মীসহ হুগড়া ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme