সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৬২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : ইসলাম বিদ্বেষী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার বাদ জুমা টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদের দক্ষিণ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা সিনিয়র সহ-সভাপতি মুফতি আব্দুল মালেক।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন – জমিয়তে উলামায়ে ইসলাম টাঙ্গাইল জেলা সাধারণ সম্পাদক মুফতি শরিফুল ইসলাম কাসেমী, টাঙ্গাইল জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শহীদুল ইসলাম,টাঙ্গাইল জেলা হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইকরা নূরানী তালিমুল কুরআন বোর্ডের চেয়ারম্যান মাওলানা মোঃ হারুন আর রশিদ,মাওলানা মোঃ নুরুল ইসলাম, আলহাজ্ব মাওলানা কে এম আনসার আলী, মুফতি রফিকুল ইসলাম, মুফতি আবু বকর, মাওলানা সাদিমুল্লাহ সাদ্দাম, মাওলানা মোস্তফা কামাল প্রমুখ নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে দেশ জাতির কল্যাণে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme