সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৮১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১২৭ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

২ জুন বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাবনা বাইপাস এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২ মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার চর কানাপাড়া এলাকার মো: আহাদুলের ছেলে মো: জাহাঙ্গীর (৩০) এবং একই এলাকার মৃত মো: আব্দুস সামাদের স্ত্রী মোছা: বেগম (৪৫)। এসময় তাদের কাছ থেকে ১২৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ ৮০ হাজার টাকা। আটককৃতরা জানায়, তারা মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট মোবাইল ফোনের যোগাযোগের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিল। পরে আসামীদের বিরুদ্ধের টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সারের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ৮ (গ) ধারায় পৃথক একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme