টাঙ্গাইলে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

  • আপডেট : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ (আশেকপুর) বাইপাস এলাকা থেকে ৭০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ (আশেকপুর) বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৭০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারীপুর গ্রামের মৃত জসিম সিকদারের ছেলে জীবন সিকদার ওরফে সেলিম সিকদার (৩৮) ও তার স্ত্রী মোছাঃ সুখ তারা (৩২)। তিনি আরও জানায়, আটককৃতরা রাজশাহী জেলার বিভিন্ন এলাকা হতে নেশা জাতীয় মাদক দ্রব্য হেরোইন সংগ্রহ পূবক দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে সরবরাহ করে থাকে। পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme