সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৫২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৫০ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার সারাংপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ইউসুফ আলী (২৭) ও একই উপজেলার মোহরাপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আল আমিন (২২)। এসময় তাদের কাছ থেকে ১৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৫ লাখ টাকা।

তিনি আরো জানান, আটককৃতরা পরস্পর যোগসাজসে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবিদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে । পরে তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme