সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

টাঙ্গাইলে ১০দিন ব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন

  • আপডেট : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মৎস ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, কুটির শিল্প আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে ধরে রাখার ব্যাপারে আমাদের সার্বিক উদ্যোগ রয়েছে। কুটির শিল্পকে উৎসাহিত করার জন্য এ মেলার আয়োজন। মানুষ যাতে বিনোয়োগ করতে আগ্রহী হয়, পাশাপাশি ক্রেতার সংখ্যাও বাড়লে ব্যবসার ক্ষেত্রেই উদ্যোগী হবে। দেশের প্রান্তিক পর্যায়ে এই শিল্প অনেক বেশি প্রসারিত হবে এবং অর্থনীতিতে প্রান্তিক এই জনগোষ্ঠী ভূমিকা রাখতে পারবে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে বিসিক জেলা কার্যালয়ের উদ্যোগে আয়োয়িত ১০দিন ব্যাপী ‘বিসিক উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।  
তিনি আরো বলেন, আমাদের অভ্যন্তরীন যে চাহিদা  রয়েছে, চাহিদাগুলো মেকাপ করতে আমরা সক্ষম হবো। তখন অনেক কিছুই বাইরে থেকে আনার প্রয়োজন হবে না। এতে আমরাই স্বনির্ভর ও আত্মনির্ভরশীল থাকবো। আগামীদিনে সকলে মিলে সুন্দর বাংলাদেশ গড়ে তুলবো।
জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে আয়োজিত মেলায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) রবিউল ইসলাম, বিসিক জেলা শাখার সহকারী মহাব্যবস্থাপক শাহানাজ বেগমসহ অন্যন্য কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
মেলায় হস্তশিল্প, মৃৎশিল্প, জামদানি ও তাঁতের কাপড়, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্যের স্টল বসানো হয়।
আগামী ৩ মে এ মেলা শেষ হবে। প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন রাখা হয়েছে এই মেলায়। মেলায় ৬০টি স্টল বসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme