সংবাদ শিরোনাম:
টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক

টাঙ্গাইলে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি

  • আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি পালন করেছেন। বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আংশিক কর্মবিরতি পালন করে আন্দোলন করা হয়। এসময় তারা দাবি না মানলে বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষনা দেন।


বুধবার হাসপাতাল চত্বরে অবস্থান নিয়ে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন গ্রেড বৈষম্য দূরীকরণ এবং দ্রুত ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও এখনো তা কার্যকর না হওয়ায় পেশাগত উন্নতি ও ন্যায্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন তারা।


কর্মসূচিতে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশনের বিএমটিএ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আশরাফুজ্জামান, সাধারণ সম্পাদক জুয়েল রানা, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট সমন্বয় পরিষদের সভাপতি হাবিবুল্লাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন সহ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের বিভিন্ন বিভাগ ও ইউনিটের বিপুল সংখ্যক মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং শিক্ষানবীশরা অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme