সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১০৮ বোতল বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৭৯৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ১০৮ বোতল বিদেশী মদসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দ পুলিশ (ডিবি উত্তর)। শনিবার (১৫ জুন) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের পশ্চিম আকুর টাকুর হাউজিং এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ এক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বিন্যাফৈর গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ সোহেল রানা (২১)।
জানা গেছে, টাঙ্গাইল জেলা পুলিশ ডিবি উত্তর গোপন সূত্রে জানতে পারে শহরের হাউজিং এলাকার আবিদার বাসায় এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রি করছে। এদিকে ডিবি উত্তরের একটি টিম অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা জন্য এলজিইডি মোড়ে অবস্থান নিচ্ছিল। পরে মাদকের সংবাদ পাওয়ার সাথে সাথে তারা সন্ধ্যা পৌনে ৭ টার দিকে পশ্চিম আকুর টাকুর হাউজিং সোসাইটির ১৩নং রোডের আবিদার বাসা থেকে অভিযান পরিচালনা করে ১০৮ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য তিন লক্ষ আটাত্তর হাজার টাকা।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি উত্তর এর অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, টাঙ্গাইল শহরের হাউজিং এলাকায় বিপুল পরিমাণ বিদেশী মদ বিক্রি হচ্ছে গোপর সূত্রে এমন খবর পাওয়ার সাথে সাখে নির্দেশনা দিলে ডিবি উত্তরের এসআই ও পুলিশ সদস্যরা মাদক কারবারিকে আটক কওে মাদকদ্রব্য জব্দ করে। পরে আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) এর ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme