সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব

  • আপডেট : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৯৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার তারুটিয়া ভাতকুড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে র‌্যাব।

বুধবার টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তারুটিয়া-ভাতকুড়া এলাকার হাইপ্রেসার সিএনজি পাম্পের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলো- নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার চকগোড়া গ্রামের আবুল কালাম আজাদের ছেলে মো. রোকনুজ্জামান (২২) ও একই উপজেলার ভালাইন গ্রামের রইছ আকন্দের ছেলে মো. জুয়েল আকন্দ (২৮)। এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা জানায়, টাঙ্গাইল সদর উপজেলা ও আশেপাশের এলাকায় ক্রেতাদের চাহিদানুযায়ী গাঁজা বিক্রি করে আসছিল।

পরে আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme