সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১০ টাকায় ইফতার বিক্রি করছে যুবদের জন্য ফাউন্ডেশন

  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৩৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে সুবিধা বঞ্চিত মানুষের জন্য ‘১০ টাকায় ইফতার’ বিক্রি করেছে স্বেচ্ছাসেবী সংগঠন যুবদের জন্য ফাউন্ডেশন। বুধবার বিকেলে টাঙ্গাইল শহরের ডিস্ট্রিক্ট ইসলামী পাঠাগারের সামনে বসেছিল ১০ টাকার এই ইফতার বাজার। সুবিধাবঞ্চিত মানুষেরা যেন আত্মসম্মান নিয়ে ইফতার ক্রয় করতে পারেন সেজন্য নামমাত্র মূল্য মাত্র ১০ টাকায় বিভিন্ন পদের ইফতার বিক্রি করছে সংগঠনটি।
ইফতার আয়োজনে ছিলো খেজুর, ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, আলুর চপ ও জিলাপী । পুরো রমজান জুড়ে প্রায় ৭ হাজার মানুষের মধ্যে ইফতার বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে ।
সংগঠনের সমন্বয়কারী রাজ চৌধুরী বলেন, ইফতার ছাড়াও ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক, ঈদের আগের দিন সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ বাজার প্রদান ও ঈদের দিন অজ্ঞাত, বেওয়ারিশ মানুষদের পোলাও, রোস্ট, ফিরনী পরিবেশন করা হবে।’
ফাউন্ডেশনের সভাপতি মুঈদ হাসান তড়িৎ বলেন, গত ১০ বছর ধরে রমজানে সুবিধাবঞ্চিত মানুষদের জন্য প্রতিদিন ইফতার আয়োজন করছি আমরা। সাধারণত ইফতার বিতরণ বলতে আমরা দেখি লাইনে দাঁড়িয়ে সাহায্য নেওয়া। কিন্তু ‘যুবদের জন্য ফাউন্ডেশন’ একটু ভিন্নভাবে চিন্তা করেছে। অনেক সুবিধাবঞ্চিত মানুষ আছেন যারা হাত পেতে সাহায্য নিতে কুণ্ঠাবোধ করেন। তাদের সেই আত্মসম্মান বজায় রাখতে সংগঠনটি নামমাত্র ১০ টাকা মূল্যে ইফতার বিক্রি করছে। এর মাধ্যমে ক্রেতারা অনুভব করেন যে, তারা সাহায্য নিচ্ছেন না, বরং নিজেদের সামর্থ্যে ইফতার কিনছেন।
শহরের সচেতন নাগরিকরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, এমন মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে। রমজানের প্রকৃত শিক্ষা অর্থাৎ ত্যাগের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর সেই কাজটিই সফলভাবে করে যাচ্ছে যুবদের জন্য ফাউন্ডেশন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme