সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে ১০ টাকা কেজি দরে চাল বিতরন কার্যক্রম উদ্বোধন

  • আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২০
  • ৭৮২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: ‘‘শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগানে টাঙ্গাইল পৌর এলাকায় ১০ টাকা কেজি দরে চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) সকালে শহরের হাউজিং মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ারে হোসেন।

এসময় জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উপমা ফারিসা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার শহরের তিনটি পয়েন্টে এ কার্যক্রম চলবে। কর্মহীন দরিদ্র মানুষ ন্যাশনাল আইডি কার্ড প্রদর্শন করে জনপ্রতি ৫ কেজি করে চাল করোনা ভাইরাসের দুর্যোগকালীন সময়ে সংগ্রহ করতে পারবেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme