সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১৫০ লিটার মদসহ ২ জনকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৪০৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল পৌর এলাকার বেবীস্ট্যান্ড সংলগ্ন কান্দাপাড়ায় অভিযান পরিচালনা করে ১৫০ লিটার দেশীয় চোলাই মদসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

আজ বুধবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মো: এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কান্দাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলো- টাঙ্গাইল সদর উপজেলার শান্তিকুঞ্জ মোড় এলাকার মৃত মানিক মিয়ার ছেলে মো; আলতাব আলী (৬০) ও মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বাসাইল কলাবাগান এলাকার মো: এখলাস উদ্দিনের ছেলে মো: কলিম উদ্দিন (৩৮)। এসময় তাদের কাছ থেকে ১৫০ লিটার দেশীয় চোলাই উদ্ধার করা হয়। আটককৃতরা জানায়, তারা দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলাসহ বিভিন্ন জেলায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিলো। পরে টাঙ্গাইল সদর থানায় আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme