সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১৯০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৭৪৪ বার দেখা হয়েছে।


টাঙ্গাইলে র‌্যাব সদস্যরা ১৯০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হলেন ,দেলদুয়ার থানার ডুবাইল গ্রামের মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (১৯) ও পিতাঃ মোঃ রজব ভূইয়ার ছেলে মোঃ নয়ন ভূইয়া (১৬)। র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এবং সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রবিবার (৬ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় গোপনসংবাদের ভিত্তিতে,র‌্যাব সদস্যরা টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন ডুবাইল চৌরাস্তা সাকিনস্থ জনৈক আব্দুল আলিম, পিতাঃ জালাল মিয়া এর কনফেকশনারী দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মোঃ সেলিম মিয়ার ছেলে মোঃ আশিক মিয়া (১৯) ও পিতাঃ মোঃ রজব ভূইয়ার ছেলে মোঃ নয়ন ভূইয়া (১৬) এর কাছঝ থেকে ১৯০ পিস ইয়াবা, ০২টি মোবাইল ফোন, ০৪টি সিম কার্ড এবং নগদ ৩৯৪০ টাকা সহ গ্রেফতার করেন। সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। আসামীরা তাদের ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme