সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ১ হাজার ৪৯৭ পিস ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৫৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের মির্জাপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৯৭ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

২০ জুলাই বুধবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিল গেইটের সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এক মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি গাজীপুর জেলার জয়দেবপুর থানার দেশীপাড়া এলাকার ইয়াজ উদ্দিনের ছেলে মো: রাকিব হোসেন (২৫)। এসময় তার কাছ থেকে ১ হাজার ৪৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৪ লাখ ৪৯ হাজার ১শত টাকা। আটককৃত মাদক কারবারি জানায়, সে বহুদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিল।
পরে আটককৃতের বিরুদ্ধে মির্জাপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১০ (ক) ধারায় মামলা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme