সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ২০০পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২ জানুয়ারী, ২০২১
  • ৭৫৮ বার দেখা হয়েছে।

মোঃ মাসুদুল হকঃ টাঙ্গাইলে র‌্যাব সদস্যরা ২০০ পিস ইয়াবাসহ একমাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ঘাটাইল উপজেলার মোগলপাড়া গ্রামের নিবারন চন্দ্র সূত্রধর এর ছেলে উজ্জল চন্দ্র সূত্রধর (৪০)

র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার সিনিঃ সহকারী পুলিশ সুপার মোঃ রওশন আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার (২ডিসেম্বর) সকাল সাতটায় গোপনসংবাদের ভিত্তিতে,র‌্যাব সদস্যরা টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন নজুন বাগ নামক স্থানে জনৈক মোঃ মুক্তার আলী (৫০), পিতাঃ মৃত- সৈয়দ আলী এর বসত বাড়ীর পশ্চিম পাশের্^ টাঙ্গাইল টু ময়মনসিংহ গামী মহাসড়কের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ঘাটাইল উপজেলার মোগলপাড়া গ্রামের নিবারন চন্দ্র সূত্রধর এর ছেলে উজ্জল চন্দ্র সূত্রধর (৪০) এর কাছ থেকে ২০০ পিস ইয়াবা, ০১টি মোবাইল ফোন এবং ০২টি সিম কার্ড সহ গ্রেফতার করেন।
সাক্ষীদের সম্মুখে আসামীকে জিজ্ঞাসাবাদ করলে দীর্ঘদিন যাবৎ মাদক দ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে বলে জানায়। আসামী তার ব্যবহৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানা এলাকাসহ আশপাশ এলাকায় মাদক সেবীদের নিকট এবং খুচরা মাদক ব্যবসায়ীদের তাদের চাহিদা অনুযায়ী মাদক দ্রব্য ইয়াবা সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
আসামীর বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme