সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ১০২১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে ২৪ লক্ষ টাকার হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ রবিবার বিকেলে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মি: জন রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলো- দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার খালেদপুর এলাকার মৃত আ: রাজ্জাকের ছেলে মো: সেন্টু মিয়া (৫৫) ও একই এলাকার মৃত আ: মান্নানের ছেলে মো: সাইদুর রহমান (৬৫)। এসময় তাদের কাছ থেকে ২৪৪ (দুইশত চুয়াল্লিশ) গ্রাম হেরোইন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
তিনি আরো জানায়, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।

পরে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণীর ৮(গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme