সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীকে ধর্ষন ও হত্যা, আটক ৪

  • আপডেট : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৩০৯৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলে ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী শান্তা আক্তার (৯) কে ধর্ষন ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

গত (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের মিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
টাঙ্গাইল থানা পুলিশ রাতেই এ ঘটনায় জিঞ্জাসাবাদের জন্য ৪জনকে আটক করেছে।
নিহতের চাচাতো ভাই মো: রফিক বলেন, গতকাল বিকেলে শান্তা বাড়ির পাশের আঁখ ক্ষেতে আঁখ আনতে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেনি। পরে সন্ধ্যায় বাড়ির লোকজনের ডাক-চিৎকারে আমি ওদের বাড়িতে যাই। পরে আমি ও নিহতের পরিবারের লোকজন আখ ক্ষেতে খুজতে বের হই। সেখানে কিছু আঁখ ও শান্তার ব্যবহার করা মাথার ব্যান্ড পড়ে থাকতে দেখি। এরপর আরো খোজাখুজির পর পাশের কচু ক্ষেতে কচু পাতা দিয়ে ঢাকা শান্তার লাশ পাওয়া যায়। এসময় ওর শরীলে জখমের চিহ্ন ও গলায় ওরনা পেচানো ছিলো।
নিহতের বাবা সাদেক হোসেন বলেন, আমার তো কারো সাথে কোন শক্রতা নেই। তাহলে কেন আমার মেয়ের সাথে এমন হলো। যারা আমার মেয়ের সাথে এ ধরনের কাজ করছে তাদের ফাঁসি চাই।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন বলেন, আমরা ঘটনাস্থলে পৌছে শিশুটির লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে শিশুটিকে প্রথমে ধর্ষন ও পরে শ্বাসরোধ হত্যা করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। এছাড়াও ঘটনার দিন রাতেই জিঞ্জাসাবাদের জন্য একই এলাকার ৪জনকে আটক করা হয়েছে। আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। আশাকরি খুব দ্রুত আসামীদের গ্রেফতার করতে পারবো।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme