টাঙ্গাইলে ৪৪তম ফারাক্কা দিবস পালিত

  • আপডেট : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৬৪০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৪তম ফারাক্কা দিবস পালিত হয়েছে।

শনিবার সকালে দিবসটি উদযাপন উপলক্ষে ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ে পদযাত্রা, মাজারে পুস্পস্তবক অর্পন ও মাজার জিয়ারত এবং মাজার প্রাঙ্গণে ভারতীয় পানিনীতির প্রতিবাদে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাসানী ফাউন্ডেশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুল বারি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক হেদায়েত আলী খানশুর সোভা, ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহমুদুল হক সানুসহ ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী ছাত্র ও যুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।

উলে­খ্য, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৯৭৬ সালের এই দিনে রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে একটি লংমার্চ শুরু করে ফারাক্কার অভিমুখী গিয়ে সমাপ্তি করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme