সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৫ টাকায় নিম্নআয়ের মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ

  • আপডেট : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০৪ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মাত্র পাঁচ টাকায় হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের মধ্যে রান্না করা দুপুরের খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর শহরের শহীদ মিনারে সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে খাবার বিতরণ করা হয়। ৫ টাকায় খাবার খেয়ে খুশি নি¤œ আয়ের মানুষেরা।
দুপুর আড়াইটা থেকে খাবারের জন্য পাঁচ টাকার টোকন সংগ্রহ করে অপেক্ষা করতে থাকেন সুবিধাবঞ্চিত শিশু, রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। মাত্র পাঁচ টাকার বিনিময়ে পেটভরে মিক্স খিচুড়ি মুরগির মাংস খান তারা। এসময় প্রায় সাড়ে ৩শ’ মানুষকে খাবার বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, ৫ টাকায় দুপুরের খাবার জন্য প্রথমে টোকেন সংগ্রহ করছেন নি¤œ আয়ের মানুষজন। নি¤œ আয়ের মানুষের পাশাপাশি মধ্যবৃত্তদেরও খাবার সংগ্রহ করতে দেখা যায়। তবে বেশির ভাগ মানুষ রিকশাচালক, ভ্যানচালক, ভিক্ষুক ও ছিন্নমূল মানুষজন। তারা সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহ করছেন।

খাবার বিতরণের সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দা তাসমো, সামিউল হাসান সাদি, সভাপতি শাহিন সরকার, সাধারণ সম্পাদক মারুফ শিকদার, আলোকিত জীবন ফাউন্ডেশনের ফাউন্ডার শাম্মী হুদা, লন্ডন প্রবাসী সংগ্রাম মোহাম্মদ প্রমুখ উপিস্থত ছিলেন।

খাবার নিতে আসা রিকশা চালক মো. রাসেল বলেন, রিশকা চালিয়ে আমরা দুপুরে ঠিক মতো খেতে পারি না। মাত্র ৫ টাকায় খাবার সংগ্রহ করলাম। এতো কম টাকায় এর আগে কখনোই খাবার পায়নি।
আরেক রিকশা চালক সামিউল বলেন, রিকশা চালিয়ে আমাদের সংসার চালানো খুবই কষ্টকর। অনেক সময় দুপুরে আমরা না খেয়ে থাকি। মাত্র ৫ টাকার বিনিময়ে রান্না করা খাবার পেয়ে আমরা খুশি।

আয়োজকরা জানায়, প্রতিমাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারের তারা ৫ টার বিনিময়ে দুপুরের খাবার বিতরণ করেন। সংগঠনের বেশির ভাগই শিক্ষার্থী। প্রায় দেড় বছর ধরে তারা এ কার্যক্রম করছেন।

সংগঠনের সভাপতি শাহিন সরকার বলেন, এ খাবারকে কেউ যেন ফ্রি খাবার বা ভিক্ষাবৃত্তি মনে না করেন সেজন্য ৫ টাকা করে নেওয়া হয়। নিজ অর্থায়নেই আমরা নি¤œ আয়ের মানুষের মধ্যে খাবার বিতরণ করছি। প্রতি মাসের দ্বিতীয় কিংবা তৃতীয় শুক্রবারে এ খাবার বিতরণ করা হয়ে থাকে। হতদরিদ্র মানুষদের খাবার আয়োজন করতে পেরে আমাদের খুব ভালো লাগে।
তিনি আরো বলেন, যে কেউ আমাদের এ কাজে সহযোগিতা করতে পারে। আমাদের এ ধরনের কার্যক্রম অব্যহত থাকবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme