সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৪৭২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব।

৩০ আগস্ট মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেসবিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের রাবনা বাইপাস এলাকায় র‌্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করে। আটককৃতরা হলো- টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চর রামাইন এলাকার মৃত পামছা শেখের ছেলে মো: আ: সালাম (৩৫) ও বগুড়া জেলার সোনাতলা থানার শালিকা এলাকার নজরুল ইসলামের মেয়ে শারমিন আক্তার শিফা (৩৫)। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৯৮০ পিস ইয়াবা ও নগদ ২০ হাজার ২০ টাকা উদ্ধার করা হয়। আটকৃকতরা জানায়, তারা মাদকদ্রব্য ইয়াবা অবৈধভাবে সংগ্রহপূর্বক টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ বিভিন্ন থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রি করে আসছিল।

র‌্যাব আরো জানায়, আটককৃতদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme