সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৬০২ বোতল ফেন্সিডিল ও ভূয়া সংবাদিকসহ ২ জন আটক

  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৬৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুর উপজেলা থেকে ৬০২ বোতল বিক্রি নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিল ও ভূয়া সাংবাদিকসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১২ এর সদস্যরা।

আজ সোমবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার সহবতপুর এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়। আটকৃকতরা হলো- যশোর জেলার বেনাপোল থানার ভরেরবেড় এলাকার মো: বাবুল হোসেনের ছেলে মো: সোহেল রানা (২৮) ও একই জেলার দূর্গাপুর এলাকার মৃত মমতাজ আলীর ছেলে মো: রিয়াজুল ইসলাম (৪৪)। এসময় তাদের কাছে থাকা ৬০২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ ২ হাজার টাকা। এছাড়াও দুটি প্রাইভেটকরা, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃতরা জানায়, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয় করে আসছিলো।

পরে আটককৃতদের বিরুদ্ধের নাগরপুর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme