সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

  • আপডেট : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৪৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে ৭৬ কেজি গাঁজা এবং একটি কাভার্ড ভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

১ মার্চ মঙ্গলবার সকালে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার এএসপি এরশাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃতরা হলো- পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ঝুগিয়া গ্রামের মজিবর মোল্লার ছেলে সেলিম (৩৩), বরগুনা জেলার আমতলী উপজেলার সোনাখালী গ্রামের মৃত আ. গনি হাওলাদারের ছেলে হাসান হাওলাদার (৩৪) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার মাকরাইল গ্রামের মৃত হোসেন আলীর ছেলে সিদ্দিক আলী (৪৭)। এসময় তাদের কাছ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদকদ্রব্য বহনকারী একটি কাভার্ড ভ্যান,, চারটি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা জানায়, তারা বহুদিন ধরে কাভার্ড ভ্যানো মাধ্যমে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলাসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে আসামীদের বিরুদ্ধের টাঙ্গাইল সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (গ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme