সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৮টি আসনে ২৭ প্রার্থী জামানত হারালেন

  • আপডেট : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০১ বার দেখা হয়েছে।

প্রতিদিনের প্রতিবেদক : ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইলের ৮ টি সংসদীয় আসনের ৪৭ জন প্রার্থীর মধ্যে ২৭ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছেন। ঘোষিত ফলাফল পর্যালোচনা এ তথ্য জানা যায়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পেলে সেই প্রার্থীর জামানত রক্ষা হবে। কিন্তু ২৭ প্রার্থীর কেউই মোট গৃহীত ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট পাননি।

টাঙ্গাইল ১- (মধপুর-ধনবাড়ী) : এ আসনে ৪ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী মুহাম্মদ ইলিয়াস হোসেন, ইসলামী আন্দোলনের প্রার্থী হারুন অর রশীদ, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী ও আসাদুল ইসলাম। তবে এ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী প্রতীক পাওয়ার পর নির্বাচন থেকে সরে দাঁড়ান।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) : এ আসনে ২ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনোয়ার হোসেন সাগর ও জাতীয় পার্টির প্রার্থী হুমায়ুন কবীর তালুকদার।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) : এ আসনে ২ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- স্বতন্ত্র প্রার্থী আইনিন নাহার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রেজাউল করিম।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) : এ আসনে ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টির প্রার্থী লিয়াকত আলী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল হালিম মিয়া ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলী আমজাদ হোসেন।

টাঙ্গাইল- ৫ (সদর) : এ আসনে ৭ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- বাংলাদেশ কংগ্রেসর প্রার্থী একেএম শফিকুল ইসলাম (ডাব), ইসলামী আন্দোলন বাংলাদেশের খন্দকার জাকির হোসেন (হাতপাখা), গণসংহতি আন্দোলনের ফাতেমা আক্তার (মাথাল), জাতীয় পার্টির মোজাম্মেল হক (লাঙ্গল), গণঅধিকার পরিষদের মো. শফিকুল ইসলাম (ট্রাক), বাংলাদেশ সুপ্রীম পার্টি-বিএসপি’র মো. হাসরত খান ভাসানী (একতারা) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সৈয়দ খালেকুজ্জামান মোস্তফা (তারা)।

টাঙ্গাইল- ৬ (নাগরপুর- দেলদুয়ার) : এ আসনে ৫ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- জাতীয় পার্টি (জেপি) তারেক শামস খান (বাইসাইকেল), ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী মোঃআখিনুর মিয়া (হাতপাখা),জাতীয় পার্টি মোহাম্মদ মামুনুর রহিম (লাঙ্গল),স্বতন্ত্র প্রার্থী মোঃ জুয়েল সরকার (হরিণ) ও মুহাম্মদ আশরাফুল ইসলাম (মোরগ)।

টাঙ্গাইল- ৭ (মির্জাপুর) : এ আসনে বাংলাদেশ রিপাবলিকান পার্টির তোফাজ্জল হোসেন (হাতি) জমানত হারিয়েছেন।

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) : এ আসনে ৩ জন প্রার্থী জামানত হারিয়েছেন। এরা হলেন- বাংলাদেশের বিল্পবী ওয়ার্কার্স পার্টির আওয়ার মাহমুদ, আমজনতা দলের আলমগীর হোসেন, জাতীয় পার্টির নাজমুল হাসান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme