সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ১২৫৫ বার দেখা হয়েছে।


প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলায় এনায়েতপুরে জুয়া খেলার সময় নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ২৩ জুলাই র‌্যাব-১২ সিপিসি-৩ এর টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার সদর থানাধীন এনায়েতপুর (পশ্চিম পাড়া) গ্রামে অভিযান পরিচালনা করে ৮ জুয়াড়িকে গ্রেফতার করা হয়। এ সময় জুয়া খেলার আসর থেকে নগদ ১৭ হাজার ৫৮০ টাকা এবং এক বান্ডেল তাস উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-
সদর উপজেলার এনায়েতপুরগ্রামের – মৃত- সৈয়দ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৩৮), মোঃ মোস্তফা মিয়ার ছেলে মোঃ আজাদ (৩০), মোঃ বিল্লাল আলী ছেলে মোঃ সুজন মাহমুদ (৩০) মৃত- ফটিক আলী ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৬), মোঃ নয়া মিয়া ছেলে মোঃ উজ্জল মিয়া (৩৫), মৃত- পাঞ্জম মাহমুদ এর ছেলে মোঃ আনিছুর রহমান (৩৫), মৃত- ফজলের ছেলে মোঃ ফুল চাঁন মিয়া (২৫), মৃত- আজাহার বেপারীর ছেলে মোঃ হাসমত আলী (২৮), তাদের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme